বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি ছিল: হান্নান মাসুদ

ষ্টাফ রিপোর্টার :    |    ০৩:০৪ এএম, ২০২৬-০৮-২২

রাষ্ট্রপতি নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি ছিল: হান্নান মাসুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা থেকে এখনো পুরোপুরি মুক্তি মেলেনি। ৭০ অনুচ্ছেদ বাতিল, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠন এবং সরাসরি ও গোপন ভোটে নিরপেক্ষ রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। 

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরে জুলাই স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল হান্নান মাসুদ। এনসিপির জেলা শাখার আয়োজনে লক্ষ্মীপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

 

হান্নান মাসুদ বলেন, ‘আমরা হয়তো ফ্যাসিবাদী আমলের সেই শাহাবুদ্দিন থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমরা আসলে সিস্টেম থেকে মুক্তি পাইনি। হাসিনার আমলের ৭০ অনুচ্ছেদের গেড়াকলে পড়ে আমরা সেই সিস্টেমের গেড়াকলে পড়েছি।’

 

তিনি বলেন, ‘আরেকটা দলীয়, একদলীয় রাষ্ট্রপতিকে অভিবাদন-অভিনন্দন জানাতে বাধ্য হয়েছি এবং এটা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি ছিল। এটাতে অংশগ্রহণ করে আমরাও হয়তো ভুল করেছি।’

 

এনসিপির এই নেতা বলেন, ৭০ অনুচ্ছেদ বাতিল, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠন এবং সরাসরি গোপন ভোটের ভিত্তিতে নতুন ও নিরপেক্ষ রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের অভিভাবক নির্বাচন করা জুলাই গণ-অভ্যুত্থান ও সর্বদলের আকাঙ্ক্ষা। এটি বাস্তবায়নে সামনে থেকে কাজ করে যেতে হবে।

 

এমপি আবদুল হান্নান মাসুদ আরও বলেন, তাদের মুক্তির লড়াই শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না। তার ভাষায়, ‘আমাদের প্রত্যেকটা জেনারেশনকে জানাতে হবে, এ লড়াইটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল।’

 

তিনি দাবি করেন, ভারত সর্বশক্তি প্রয়োগ করেও শেখ হাসিনাকে বাংলাদেশে রাখতে পারেনি। তাঁর ভাষায়, ‘হাসিনা বাংলাদেশের প্রতিনিধি ছিল না। হাসিনা ছিল ভারতের প্রতিনিধি। সে ভারতের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের মানুষকে ভারতের দাস বানিয়ে রাখার চেষ্টা করেছিল।’

 

আবদুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ কিংবা হাসিনার পতন ঘটাইনি, বরং ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটিয়েছি।’ তিনি আরও বলেন, তারা মাথা উঁচু করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।

 

ভারতের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ভারত যতই হুমকি-ধমকি দিক বা বাংলাদেশে অনেক কিছু উল্টে দেওয়ার চেষ্টা করুক, আসলে কিছুই করতে পারবে না। কারণ, তার ভাষায়, ‘তারা তাদের ক্রীতদাস শেখ হাসিনাকে বাঁচাইতে পারেনি, তারা কীভাবে আমাদের বিরুদ্ধে দাঁড়াবে।’

 

অনুষ্ঠানে এনসিপির জেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, গণঅধিকার পরিষদের সাবেক জেলা আহ্বায়ক নুর মোহাম্মদ, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী, ইসলামী আন্দোলনের জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদ, শহীদ সাব্বিরের বাবা আমির হোসেন এবং শহীদ বিজয়ের বাবা ইসমাইল হোসেনসহ আরও অনেকে।

 

----------------

নিউজ ডেস্ক |ডেইলি হাতিয়া টাইমস

রিটেলেড নিউজ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল,৭ নেতাকর্মী কারাগারে

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল,৭ নেতাকর্মী কারাগারে

ষ্টাফ রিপোর্টার : : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নে...বিস্তারিত


জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদ থেকে জাহিদ আহসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবীব

জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদ থেকে জাহিদ আহসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবীব

ষ্টাফ রিপোর্টার : : বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়...বিস্তারিত


বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছেড়ে গণঅধিকারে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছেড়ে গণঅধিকারে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

ষ্টাফ রিপোর্টার : : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্...বিস্তারিত


নুরুল হক নুর: রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার মঞ্চে এক সংগ্রামের নাম

নুরুল হক নুর: রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার মঞ্চে এক সংগ্রামের নাম

নিজস্ব প্রতিবেদক : একসময় রাজপথে দাঁড়িয়ে অধিকার আদায়ের স্লোগান দেওয়া এক তরুণ আজ বাংলাদেশের সরকারের প্রতিমন্ত্রী। যা...বিস্তারিত


কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

নোয়াখালী প্রতিনিধি : : কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল  মিছিল  করেছে জ...বিস্তারিত


মায়ে অন্যের বাসায় কাজ করে ছেলেকে শার্ট কিনে দিলো সেটা পরেই শহীদ তরুয়া।

মায়ে অন্যের বাসায় কাজ করে ছেলেকে শার্ট কিনে দিলো সেটা পরেই শহীদ তরুয়া।

পিরোজপুর প্রতিনিধি : : দুপুরের আকাশে ঝুম বৃষ্টি, ক্যাম্পাসজুড়ে কোথাও বিদ্যুৎ নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরে...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (স...বিস্তারিত



সর্বশেষ খবর