বাংলাদেশ   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২০ বছর পর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার :    |    ১০:৩৯ পিএম, ২০২৬-০৮-২৩

২০ বছর পর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

দীর্ঘ দুই দশক পর আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই প্রধানমন্ত্রীর। তাঁর যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি এবং আনুষঙ্গিক কর্মসূচি চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন।

 

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে একটি নোট ভার্বালও পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমানের প্রথম ভাষণ।

 

নিউইয়র্কে ব্যস্ত কর্মসূচি

 

জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শেষ পর্যায়ে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

 

সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্র ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা জানিয়েছেন।

 

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় সফরটি বাড়তি কূটনৈতিক গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, দীর্ঘ কয়েক দশক পর জাতিসংঘের সদর দপ্তরে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ একটি দৃশ্যপট তৈরি করতে পারে।

 

দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশটির বাংলাদেশি প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

 

২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবার দলীয় প্রধান ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সফরকে স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 

সফরের বিভিন্ন কর্মসূচি সফল করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনলাইনে একাধিক ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিউইয়র্কে এসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া চীন

 

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে দুই দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি, করিডোর স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়।

 

এরপর কয়েকটি দেশ সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি আপাতত আর কোনো দেশ সফর করছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

ফলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর শুধু দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতির দিক থেকেই নয়, দীর্ঘ দুই দশক পর তাঁর যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তনের কারণে রাজনৈতিকভাবেও বিশেষ গুরুত্ব বহন করছে।

 

 

ডেইলি হাতিয়া টাইমস 

রিটেলেড নিউজ

দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্নে নতুন আশা, জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছাতে পারে হাতিয়ায়

দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্নে নতুন আশা, জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছাতে পারে হাতিয়ায়

নিজস্ব প্রতিবেদক : ডেইলি হাতিয়া টাইমস প্রতিবেদক দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগের সম্ভাবনা নতুন ...বিস্তারিত


জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিতে দেশসেরা হাতিয়ার দুই শিক্ষার্থী অপরাজিতা-হৃদয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিতে দেশসেরা হাতিয়ার দুই শিক্ষার্থী অপরাজিতা-হৃদয়

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফলে গণিত বিভাগে সারাদেশে প্রথ...বিস্তারিত


মেগা প্রকল্পে ব্যয়বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা আব্দুল হান্নান মাসুদের

মেগা প্রকল্পে ব্যয়বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা আব্দুল হান্নান মাসুদের

নিজস্ব প্রতিবেদক : মেগা প্রকল্পের নামে সরকার দেশে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান ম...বিস্তারিত


ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন আজ, আলোচনায় গুরুত্বপূর্ণ বিল ও জাতীয় সংকট

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন আজ, আলোচনায় গুরুত্বপূর্ণ বিল ও জাতীয় সংকট

নিজস্ব প্রতিবেদক :   নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বি...বিস্তারিত


নুরুল হক নুর: রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার মঞ্চে এক সংগ্রামের নাম

নুরুল হক নুর: রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার মঞ্চে এক সংগ্রামের নাম

নিজস্ব প্রতিবেদক : একসময় রাজপথে দাঁড়িয়ে অধিকার আদায়ের স্লোগান দেওয়া এক তরুণ আজ বাংলাদেশের সরকারের প্রতিমন্ত্রী। যা...বিস্তারিত


অর্থবছরের সময়সীমা পরিবর্তন, এপ্রিল-মার্চে যাবে বাংলাদেশ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন, এপ্রিল-মার্চে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা।এর ফলে ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (স...বিস্তারিত



সর্বশেষ খবর