শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : | ০৫:০৮ পিএম, ২০২৬-০৯-০৬
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পেটে ব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন লক্ষণ দেখা দেওয়ায় তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, অন্যান্য দিনের মতো রোববারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার মধ্যে পেটে ব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন লক্ষণ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি সব শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছে। তবে তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় স্কুল ফিডিংয়ের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। অসুস্থ এক শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে সরকার বিদ্যালয়ে খাবার সরবরাহ করছে। কিন্তু খাবারের মান নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, নিম্নমানের বা অনিরাপদ খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়লে সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় বক্তব্য জানতে গাকের জেলা সমন্বয়কারী কবির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগেও চাঁপাইনবাবগঞ্জের চারটি বিদ্যালয়ে গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।
ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়বারের মতো একাধিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র হাতিয়া à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin