বাংলাদেশ   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিতে দেশসেরা হাতিয়ার দুই শিক্ষার্থী অপরাজিতা-হৃদয়

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৭ পিএম, ২০২৬-০৯-০৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিতে দেশসেরা হাতিয়ার দুই শিক্ষার্থী অপরাজিতা-হৃদয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফলে গণিত বিভাগে সারাদেশে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে নোয়াখালী তথা হাতিয়ার মুখ উজ্জ্বল করেছেন দুই মেধাবী শিক্ষার্থী।

 

চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের কৃতী শিক্ষার্থী অপরাজিতা বণিক ও হৃদয় চন্দ্র দাস এই অনন্য সাফল্য অর্জন করেছেন।

প্রকাশিত ফলাফলে সিজিপিএ  ৪.০০-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ অর্জন করে গণিত বিভাগে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছেন অপরাজিতা বণিক। অন্যদিকে ৩.৯৮ সিজিপিএ অর্জন করে সারাদেশে দ্বিতীয় স্থান লাভ করেছেন হৃদয় চন্দ্র দাস।

 

জাতীয় পর্যায়ে অসাধারণ এই সাফল্য অর্জনকারী দুই শিক্ষার্থীই হাতিয়া উপজেলার সন্তান। অপরাজিতা বণিক হাতিয়া উপজেলার ৩ নং সুখচর ইউনিয়ন এবং হৃদয় চন্দ্র দাস ৫ নং চরঈশ্বর ইউনিয়নের সন্তান।

 

তাঁদের এই অসাধারণ অর্জন শুধু তাঁদের পরিবার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই নয়, বরং নোয়াখালীর শিক্ষা অঙ্গনের জন্যও  গর্বের ও আনন্দের ।

 

মেধা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন করায় দুই কৃতী শিক্ষার্থীকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

 

তাঁদের সাফল্যের এই পথ আরও দীর্ঘ হোক এবং ভবিষ্যতে তাঁরা দেশ ও জাতির জন্য আরও বড় অর্জন বয়ে আনুক—এমন প্রত্যাশা সবার।

রিটেলেড নিউজ

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :   নোয়াখালীর হাতিয়া উপজেলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত


হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ আইনশৃঙ্খলা ও প্রস্তুà¦...বিস্তারিত


চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহসিন কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক ছানাউল্লাহ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহসিন কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক ছানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক | হাতিয়া   চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মুহম্মদ মহসিন সরকাà...বিস্তারিত


হাতিয়ায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিলস , কিশোর গ্যাং লিডারসহ আটক ৩ জন

হাতিয়ায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিলস , কিশোর গ্যাং লিডারসহ আটক ৩ জন

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে দেশীয় বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে রিলস ...বিস্তারিত


হাতিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

হাতিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

ষ্টাফ রিপোর্টার : :   হাতিয়া প্রতিনিধি:   ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্...বিস্তারিত


জাগলার চরে বনভূমি দখল ও ‘দাগ’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

জাগলার চরে বনভূমি দখল ও ‘দাগ’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরে বন বিভাগের জমি ...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর