শিরোনাম
চবি প্রতিনিধি :: | ১১:২২ পিএম, ২০২৬-০৮-১৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত হাতিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘হাতিয়া স্টুডেন্ট ফোরাম’-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম রিমন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুস সাদেক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ফ্যাকাল্টি ক্যাফেটেরিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাইফ হোসেন এবং অর্থ সম্পাদক পদে সায়েম ফাতেহ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক লাইলা খালেদা আঁখি, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক লিপন চন্দ্র দাস এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক নোমান সিদ্দিক।
সংশ্লিষ্টরা জানান, আগামী ১০ দিনের মধ্যে হাতিয়া স্টুডেন্ট ফোরামের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে হাতিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাতিয়ার শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত শিক্ষক ও সংগঠনের সদস্যরা।
ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক | ডেইলি হাতিয়া টাইমস ডিজিটাল সংবাদমাধ্যমের বিস্তারের সঙ্গে দেশের প্রত্যন্ত অঞà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin