বাংলাদেশ   সোমবার, ২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

নোয়াখালী প্রতিনিধি :    |    ১১:২৯ পিএম, ২০২৬-০৮-১৭

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল  মিছিল  করেছে জেলা গণঅধিকার পরিষদ। কর্মসূচিতে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সোমবার (১৭ই আগস্ট) সন্ধ্যায় মাইজদী গণপূর্ত ভবনের সামনে থেকে মশাল মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে সুদারাম মডেল থানার সামনে হয়ে গণপূর্ত ভবনের সামনে মিছিল শেষ করেন।

কর্মসূচি শেষে  নোয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, “আমির হামজা একজন উগ্রবাদী মাতাল। এ ধরনের একজন মানুষকে কেউ যদি ওয়াজের মঞ্চে দাওয়াত দেয়, তাহলে আমরা মনে করব, সেই ব্যক্তিও একজন উগ্রবাদী মাতাল। এই মাতালের ঠিকানা বাংলাদেশে হবে না”— বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আবু হোসেন ফরহাদ বলেন, “এমপি আমির হামজা নিজেই তাঁর বক্তব্যে বলেছেন, গণঅধিকার পরিষদে নুর ও রাশেদ ছাড়া আর কোনো নেতাকর্মী নেই। তাহলে তার ভাষ্যমতে তাঁর ওপর হামলা করল কারা?”

ফরহাদ দাবি করেন, আমির হামজার ওপর হামলা করা হয়নি; বরং তাঁর লোকজনই গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, হামলায় পরিষদের কয়েকজন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন এবং রগ কেটে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, “জামায়াত-শিবির তাদের পুরোনো রগ কাটার মিশনে নেমেছে।”

এসময় আরও অন্যান্য নেতাকর্মীরা ও বক্তব্য রাখেন। 

 

মশাল মিছিলে যুব অধিকার পরিষদ নোয়াখালী জেলা সভাপতি ওসমান গনি রুবেল,গণঅধিকার পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাসেল,জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুর নবী টিপু, সদর উপজেলা কমিটির সভাপতি জহির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু, জেলা ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

রিটেলেড নিউজ

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :   নোয়াখালীর হাতিয়া উপজেলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত


গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল,৭ নেতাকর্মী কারাগারে

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল,৭ নেতাকর্মী কারাগারে

ষ্টাফ রিপোর্টার : : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেà...বিস্তারিত


জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদ থেকে জাহিদ আহসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবীব

জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদ থেকে জাহিদ আহসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবীব

ষ্টাফ রিপোর্টার : : বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়à¥...বিস্তারিত


রাষ্ট্রপতি নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি ছিল: হান্নান মাসুদ

রাষ্ট্রপতি নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি ছিল: হান্নান মাসুদ

ষ্টাফ রিপোর্টার : : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল à¦...বিস্তারিত


বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছেড়ে গণঅধিকারে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছেড়ে গণঅধিকারে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

ষ্টাফ রিপোর্টার : : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্à...বিস্তারিত


নুরুল হক নুর: রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার মঞ্চে এক সংগ্রামের নাম

নুরুল হক নুর: রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার মঞ্চে এক সংগ্রামের নাম

নিজস্ব প্রতিবেদক : একসময় রাজপথে দাঁড়িয়ে অধিকার আদায়ের স্লোগান দেওয়া এক তরুণ আজ বাংলাদেশের সরকারের প্রতিমন্ত্রী। যাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর