বাংলাদেশ   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

অর্থবছরের সময়সীমা পরিবর্তন, এপ্রিল-মার্চে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    |    ১২:২০ এএম, ২০২৬-০৮-১৮

অর্থবছরের সময়সীমা পরিবর্তন, এপ্রিল-মার্চে যাবে বাংলাদেশ

দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা।এর ফলে ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকল কার্যক্রম শুরু করা হবে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আজ এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

 

বাংলাদেশে চলমান অর্থবছর ১লা জুলাই হতে ৩০ জুন পর্যন্ত হিসাব  করা হয়।

 

মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস ব্রিফে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে, ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়, এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।

 

“এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এজন্য ১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ অর্থবছর নির্ধারণ যুক্তিযুক্ত,” প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

এতে বলা হয়েছে, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে অর্থবছর (জুলাই-মার্চ) শেষ করা এবং এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকল কার্যক্রম শুরু করা হবে।

রিটেলেড নিউজ

রিজার্ভ থেকে দ্রব্যমূল্য: স্বস্তির আমল পেরিয়ে বর্তমানের বাস্তবতা

রিজার্ভ থেকে দ্রব্যমূল্য: স্বস্তির আমল পেরিয়ে বর্তমানের বাস্তবতা

ষ্টাফ রিপোর্টার : : বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর