বাংলাদেশ   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনায় বেহাল হাতিয়া উপজেলা সরকারি হাসপাতাল

রোগীর শয্যার পাশে ময়লা, নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    |    ১১:১৩ পিএম, ২০২৬-০৮-১৮

পরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনায় বেহাল হাতিয়া উপজেলা সরকারি হাসপাতাল

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র হাতিয়া উপজেলা সরকারি হাসপাতাল। নিঝুম দ্বীপ হতে শুরু করে পুরো উপজেলার মানুষ চিকিৎসাসেবা নিতে এই হাসপাতালে আসেন। তবে হাসপাতালের ভেতরকার অবস্থা দেখে প্রশ্ন জাগে—রোগীদের সুস্থ করার জায়গাটিই কি যথেষ্ট স্বাস্থ্যসম্মত?

হাসপাতালের বিভিন্ন স্থানে দেখা যায়, রোগীদের বসা ও বিশ্রামের জায়গা, জানালার পাশের অংশ, সিঁড়ি এবং অন্যান্য স্থানে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতার ছাপ । কোথাও নোংরা ও অপরিষ্কার বেড, কোথাও জমে থাকা ময়লা; আবার জানালার গ্রিল ও আশপাশের দেয়ালেও রয়েছে ময়লা ও কালচে আস্তরণ।

 রোগীর ব্যবহারের বেডের পাশে স্যালাইন ঝুলানোর ব্যবস্থা দেখা গেলেও বেডের নিচ ও আশপাশের পরিবেশ অত্যন্ত অপরিষ্কার।  জানালার পাশে থাকা বসার স্থান ও মেঝেতে ময়লা-আবর্জনা। হাসপাতালের সিঁড়িতেও জমে আছে ময়লা ও দাগ, যা রোগী ও স্বজনদের চলাচলের জন্যও অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে।

বিশেষ করে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীরা অনেক সময় শারীরিকভাবে দুর্বল অবস্থায় থাকেন,রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এমন পরিবেশে অপর্যাপ্ত পরিচ্ছন্নতা রোগী ও স্বজনদের মধ্যে অস্বস্তি ও উদ্বেগ তৈরি করতে পারে।

রুগী এবং স্বজনদের অভিযোগ, হাতিয়ার মানুষের চিকিৎসার অন্যতম ভরসার জায়গা এই সরকারি হাসপাতাল। দ্বীপাঞ্চলের মানুষ নানা সীমাবদ্ধতার কারণে সবসময় উন্নত চিকিৎসার জন্য উপজেলার বাইরে যেতে পারেন না। ফলে হাসপাতালের চিকিৎসাসেবার পাশাপাশি পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

 দৃশ্যমান এসব অব্যবস্থাপনা দ্রুত পরিস্কার করে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, করিডোর, সিঁড়ি ও রোগীদের ব্যবহারের স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অতীব জরুরি ।

 রুগী ও স্বজনদের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং হাতিয়া উপজেলা সরকারি হাসপাতালকে রোগীদের জন্য আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিণত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

 

রিটেলেড নিউজ

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :   নোয়াখালীর হাতিয়া উপজেলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত


হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ আইনশৃঙ্খলা ও প্রস্তুà¦...বিস্তারিত


চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহসিন কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক ছানাউল্লাহ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহসিন কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক ছানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক | হাতিয়া   চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মুহম্মদ মহসিন সরকাà...বিস্তারিত


হাতিয়ায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিলস , কিশোর গ্যাং লিডারসহ আটক ৩ জন

হাতিয়ায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিলস , কিশোর গ্যাং লিডারসহ আটক ৩ জন

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে দেশীয় বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে রিলস ...বিস্তারিত


হাতিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

হাতিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

ষ্টাফ রিপোর্টার : :   হাতিয়া প্রতিনিধি:   ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্...বিস্তারিত


জাগলার চরে বনভূমি দখল ও ‘দাগ’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

জাগলার চরে বনভূমি দখল ও ‘দাগ’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরে বন বিভাগের জমি ...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর