শিরোনাম
মো . মাসুদ রানা (চট্টগ্রাম) | ১১:২২ এএম, ২০২৬-০৮-১৪
চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে গরুর খামারে বিনিয়োগের অভিযোগ উঠেছে। ব্যাংকের ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকা ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন এবং তার সহযোগী জাফরুল্লাহ তানভীরকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ইত্তেফাকের তথ্য মতে, নিয়মিত হিসাব মেলানোর সময় ভল্টে বিপুল পরিমাণ টাকার ঘাটতি ধরা পড়ে। তদন্তে ভল্টের এক হাজার টাকার বান্ডিলের ভেতরে একশ টাকার নোট রাখার কারসাজির তথ্যও সামনে আসে। অভিযোগ রয়েছে, সরানো টাকা হাটহাজারীর ‘ইশরাত অ্যাগ্রো’ নামের গরুর খামারে বিনিয়োগ করা হয়। ওই খামারে প্রায় ৫০ থেকে ৬০টি উন্নত জাতের গরু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার মামলা করেছেন এবং গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টাকা সরানোর ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক : ডেইলি হাতিয়া টাইমস প্রতিবেদক দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগের সম্ভাবনা নতুন à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফলে গণিত বিভাগে সারাদেশে প্রথà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেগা প্রকল্পের নামে সরকার দেশে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান মà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বি...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : দীর্ঘ দুই দশক পর আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় রাজপথে দাঁড়িয়ে অধিকার আদায়ের স্লোগান দেওয়া এক তরুণ আজ বাংলাদেশের সরকারের প্রতিমন্ত্রী। যাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin