শিরোনাম
নিজস্ব প্রতিবেদক :: | ১২:০৯ এএম, ২০২৬-০৮-২৭
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় তারেক রহমান বলেন, “যারা প্রাণ হারিয়েছেন এবং এই অপূরণীয় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, এই ভয়াবহ দুর্যোগে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগ মোকাবিলায় নেপালের যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ প্রতিনিধি : : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাà...বিস্তারিত
পিরোজপুর প্রতিনিধি : : আগামী ৩রা অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আনুষ্ঠানিক প্রীতি ম্যাচ খেলবে স্বাগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin