বাংলাদেশ   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জীবন বাজি রেখে তরুণীকে উদ্ধার, হাতিয়ার সন্তান কনস্টেবল অমিতকে পুরস্কৃত করলেন এসপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    |    ১০:৪২ এএম, ২০২৬-০৮-২৭

জীবন বাজি রেখে তরুণীকে উদ্ধার, হাতিয়ার সন্তান কনস্টেবল  অমিতকে পুরস্কৃত করলেন এসপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে প্রশংসিত হয়েছেন হাতিয়ার সন্তান ও বাংলাদেশ পুলিশের কনস্টেবল অমিত হাসান। সাহসিকতা ও মানবিকতার স্বীকৃতি হিসেবে তাকে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন’ ও অর্থ পুরস্কার দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ।

 

বুধবার (২৬ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল অমিত হাসানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কের প্রথম ব্রিজ থেকে এক নারী তিতাস নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে সেখানে থাকা কনস্টেবল অমিত হাসান এক মুহূর্তও দেরি না করে প্রায় ৪০ হাত উঁচু ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। পরে সাঁতরে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন তিনি।

 

জানা গেছে, প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা-জগৎসার গ্রামের ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায় তিন মাস আগে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর পরিবারের সঙ্গে শিমরাইলকান্দি এলাকায় বসবাস করছিলেন। পারিবারিক নানা কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে কনস্টেবল অমিত হাসান বলেন, চাকরি জীবনে এটি তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর একটি। চার বন্ধুর সঙ্গে সেখানে ঘুরতে গিয়ে হঠাৎ তিনি দেখতে পান, এক নারী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। স্থানীয়দের সহায়তার জন্য চিৎকার করলেও কেউ পানিতে নামতে সাহস করছিলেন না। তখন আর এক মুহূর্ত দেরি না করে নিজের জীবনের কথা না ভেবে তিনি নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন।

 

অমিত হাসান বলেন, ‘একজন মানুষের জীবন বাঁচাতে পেরেছি—এটাই সবচেয়ে বড় তৃপ্তি। এমন একটি মহৎ কাজের অংশ হতে পেরে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করি।’

 

এ সময় উদ্ধার অভিযানে সহযোগিতা করা বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি পুলিশ সুপারের দেওয়া এই স্বীকৃতি ভবিষ্যতে তাকে আরও মানবিক ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে বলেও জানান কনস্টেবল অমিত হাসান।

রিটেলেড নিউজ

বিল ও রিচার্জের জন্য মোবাইল ব্যাংকিংয়ে আসছে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণের সুযোগ

বিল ও রিচার্জের জন্য মোবাইল ব্যাংকিংয়ে আসছে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : ইউটিলিটি বিল ও মোবাইল ফোনে রিচার্জের জন্য ডিজিটাল ব্যাংকিংয়ে ঋণের সুবিধা চালুর পরিকল্পনা করছে কে...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর