শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১০ পিএম, ২০২৬-০৮-০৫
আজ ৫ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। এসময় জুলাই গণঅভ্যুত্থান দিবসকে গণতান্ত্রিক ইতিহাসের যুগান্তরকারী মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আজকের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ ও উন্মোচিত হবে।
তিনি বলেন, জাদুঘরটি শুধুমাত্র ২০২৪ সালের নৃশংস ঘটনার স্মারক হবে না; বরং বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্কও তুলে ধরবে। এছাড়া, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের ঘটনায় আইন অনুযায়ী পর্যায়ক্রমে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী জানান, বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে তাদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।
তিনি আরও জানান, আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহতদের যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৩ হাজারেরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : ডেইলি হাতিয়া টাইমস প্রতিবেদক দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগের সম্ভাবনা নতুন à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফলে গণিত বিভাগে সারাদেশে প্রথà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেগা প্রকল্পের নামে সরকার দেশে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান মà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বি...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : দীর্ঘ দুই দশক পর আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় রাজপথে দাঁড়িয়ে অধিকার আদায়ের স্লোগান দেওয়া এক তরুণ আজ বাংলাদেশের সরকারের প্রতিমন্ত্রী। যাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin