শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ১১:৪১ এএম, ২০২৬-০৮-১৪
ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে আগামী ৯০ দিনের মধ্যে রাস্তায় ২০০টি নতুন ইলেকট্রিক বাস (ই-বাস) নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই পরিকল্পনার উদ্দেশ্য হলো নগরবাসীকে পুরোনো ও জরাজীর্ণ বাসের ভোগান্তি থেকে মুক্তি,দূর্ঘটনা এড়ানোর পাশাপাশি ঢাকার বায়ুদূষণ কমানো।
প্রাথমিকভাবে তিন মাসের মধ্যে ২০০টি ই-বাস চালুর পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে ২০৩০ সালের মধ্যে ঢাকার রাস্তায় মোট ৪০০টি ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে ২০ বছরের বেশি পুরোনো ও ফিটনেসবিহীন বাস পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে জানিয়েছে সড়ক পরিবহন কতৃপক্ষ । ই-বাস পরিচালনার জন্য আধুনিক চার্জিং ডিপো ও স্টেশন নির্মাণের কাজও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে চালক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ, পর্যাপ্ত চার্জিং অবকাঠামো তৈরি এবং পরিবহন ব্যবস্থাপনা উন্নত করার মতো চ্যালেঞ্জ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু নতুন বাস নামালেই হবে না; ই-বাসের জন্য প্রয়োজনীয় পুরো অবকাঠামো ব্যবস্থাপনাও সমানভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি এলোমেলো রুট ব্যবস্থা ও ট্রাফিক শৃঙ্খলা ঠিক করা না হলে এই উদ্যোগের কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি পাওয়া কঠিন হতে পারে।
নাসির আহমাদ রাসেল : ঢাকায় গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রে...বিস্তারিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবা...বিস্তারিত
মামুনুর রশীদ সেলিম : : টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচিত সেই অসুস্থ প্রবাসী জামাল উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin