বাংলাদেশ   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

অজিদের কাছে ইনিংস ব্যবধানে হার টাইগারদের। ১-১ সমতায় টেস্ট সিরিজ

ষ্টাফ রিপোর্টার :    |    ০৫:১৩ পিএম, ২০২৬-০৮-২৩

অজিদের কাছে ইনিংস ব্যবধানে হার টাইগারদের। ১-১ সমতায় টেস্ট সিরিজ

 

মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনেই শেষ হওয়া ম্যাচে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়েছে স্বাগতিকরা। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলো।

 

ম্যাকেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন মিচেল স্টার্ক। তার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। স্টার্ক একাই নেন ৬ উইকেট।

 

জবাবে অস্ট্রেলিয়াও খুব বড় সংগ্রহ করতে পারেনি। বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ক্যারিয়ারসেরা ৭ উইকেট নিয়ে ৪৮ রান দেন, যা বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং ফিগার। তার বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়া থামে ২১০ রানে।

 

অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন ৬৭ রান করে দলের লিড বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয় ১৪৬ রানের ঘাটতি নিয়ে।

 

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটাররা অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। একপর্যায়ে ৮ উইকেটে ৯৫ রানে পৌঁছালেও শেষ পর্যন্ত একই রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

 

ম্যাচের নায়ক মিচেল স্টার্ক দুই ইনিংস মিলিয়ে নেন মোট ১০ উইকেট (১০/৫১)। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ১০ উইকেটের টেস্ট ম্যাচ। এই পারফরম্যান্সে তিনি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ৪৪৫ উইকেট নিয়ে দশম স্থানে উঠে এসেছেন।

 

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বড় চমক দেখিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয় টাইগারদের।  স্টার্কের বোলিং একশনে ঘুরে  দাঁড়িয়ে সিরিজ সমতায় আনে অস্ট্রেলিয়া।

রিটেলেড নিউজ

ঢাকায় আসছে ব্রাজিল! বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়ছে সম্ভাবনা!

ঢাকায় আসছে ব্রাজিল! বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়ছে সম্ভাবনা!

ষ্টাফ রিপোর্টার : :   স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিপক্ষে ম্যাচ আয়ো...বিস্তারিত


ইন্দোনেশিয়ায় FIFA ASEAN Cup: ঢাকায় বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

ইন্দোনেশিয়ায় FIFA ASEAN Cup: ঢাকায় বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

ষ্টাফ রিপোর্টার : :   ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য FIFA ASEAN Cup 2026 সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্পের জà...বিস্তারিত


কাভান সুলিভানের লাল কার্ড প্রত্যাহার,মেসিকে জরিমানা

কাভান সুলিভানের লাল কার্ড প্রত্যাহার,মেসিকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার : : ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও সতীর্থ ইয়ানিক ফ্রেকে পৃথক ঘটনায় জরিমানা করেছে মেজ...বিস্তারিত


অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের হাতছানি, চালকের আসনে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের হাতছানি, চালকের আসনে বাংলাদেশ

ষ্টাফ রিপোর্টার : : ডারউইন, ১৫ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে চলমান প্রথম টেস্টে দুর্দান্ত অবস্থানে রয়েছে à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর