বাংলাদেশ   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মেগা প্রকল্পে ব্যয়বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা আব্দুল হান্নান মাসুদের

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৩ এএম, ২০২৬-০৮-২৮

মেগা প্রকল্পে ব্যয়বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা আব্দুল হান্নান মাসুদের

মেগা প্রকল্পের নামে সরকার দেশে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান মাসুদ এমপি। তিনি দাবি করেছেন, সরকার ক্ষমতায় এসে দেশকে আবারও প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে নিয়ে যাচ্ছে।

ব্যাক্তিগত ফেসবুক পোস্টে  আব্দুল হান্নান মাসুদ এমপি বলেন, প্রতি কিলোমিটার মেট্রোরেল নির্মাণে ভারত, পাকিস্তান ও চীনের তুলনায় বাংলাদেশে ৩–৪ গুণ বেশি ব্যয় করা নিয়ে অতীতে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, জোনায়েদ সাকি ও তৎকালীন বিরোধীদলীয় নেতাদের সমালোচনা করতে দেখা গেছে।

তার দাবি, বর্তমানে এমআরটি লাইন-০৫ (উত্তর) ও এমআরটি লাইন-০১ নির্মাণে প্রতি কিলোমিটারে আগের সরকারের ব্যয়ের তুলনায় ব্যয় ১৩০ গুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয়ের উদাহরণ টেনে তিনি আরও বলেন, সেখানে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ছিল প্রায় ৪৭ কোটি টাকা। বিপরীতে ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে প্রতি মেগাওয়াটের জন্য ১৩৫ দশমিক ১৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই ব্যয় রূপপুর প্রকল্পের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ।

আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, দেশের বর্তমান সংকটকালীন পরিস্থিতিতেও সরকার জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত না করে ‘লুটপাটের বন্দোবস্ত’ করছে।

তিনি বলেন, এসব ব্যয় ও প্রকল্পের চিত্র তিনি সংসদে তুলে ধরেছেন। একই সঙ্গে জোনায়েদ সাকির ভূমিকারও সমালোচনা করে তিনি দাবি করেন, সংসদে তিনি ‘ইনিয়ে-বিনিয়ে’ এসব ব্যয়কে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন।

আব্দুল হান্নান মাসুদের বক্তব্যে উঠে এসেছে মেগা প্রকল্পের ব্যয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে তার গভীর উদ্বেগ। তিনি মনে করেন, রাষ্ট্রীয় অর্থের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং বড় প্রকল্পগুলোতে ব্যয়ের স্বচ্ছতা বজায় রাখা জরুরি। এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা ও প্রকল্পভিত্তিক ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে জনমনে থাকা প্রশ্নগুলোরও পরিষ্কার উত্তর মিলবে।

রিটেলেড নিউজ

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৩২ জন গ্রেপ্তার

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৩২ জন গ্রেপ্তার

নাসির আহমাদ রাসেল : ঢাকায় গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেà¦...বিস্তারিত


অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে,পাঁচ পেরিয়ে ছয়ে যুব অধিকার পরিষদ

অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে,পাঁচ পেরিয়ে ছয়ে যুব অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক :   দেশের তরুণ সমাজের অধিকার, গণতন্ত্র ও ছাত্র অধিকার পরিষদের কৌটা সংস্কার আন্দোলনের ধারায় ২০২০ সà...বিস্তারিত


সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, বছরের শেষে প্রথম ধাপের ভোট

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, বছরের শেষে প্রথম ধাপের ভোট

নিজস্ব প্রতিবেদক : আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বà...বিস্তারিত


মামলা-গ্রেপ্তার পেরিয়ে মহাসচিবের চেয়ারে রুহুল কবির রিজভী

মামলা-গ্রেপ্তার পেরিয়ে মহাসচিবের চেয়ারে রুহুল কবির রিজভী

ষ্টাফ রিপোর্টার : : দেড় যুগের বেশি সময় যে কার্যালয় ছিল রাজনৈতিক ঠিকানা, সেই নয়াপল্টন থেকেই এবার বিএনপির ভারপ্রাপ্ত মহà...বিস্তারিত


আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন: বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের প্রতিচ্ছবি

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন: বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের প্রতিচ্ছবি

নিজস্ব প্রতিবেদক :   বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ নাম। দেশের সাবেক প্রধা...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর