বাংলাদেশ   সোমবার, ২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চরকিং ইউনিয়ন ছাত্রশক্তির সংগঠক মামুনুর রশিদ পরকীয়ার অভিযোগে আটক

নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৯ এএম, ২০২৬-০৮-২২

চরকিং ইউনিয়ন ছাত্রশক্তির সংগঠক মামুনুর রশিদ পরকীয়ার অভিযোগে আটক

 

 

​নিজস্ব প্রতিবেদক:

হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়ন ছাত্রশক্তির সংগঠক মামুনুর রশিদ এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক। 

অভিযুক্ত এই নেতাকে স্থানীয় এক প্রভাবশালীর বাড়িতে আটকে রাখা হলেও পরে অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

অভিযুক্ত মামুমুর রশিদ ছাত্রশক্তির রাজনীতির পাশাপাশি চরকিং ইউনিয়ন এমদাদুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন বলে জানা যায়। 

 

​ স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। এরই মধ্যে নতুন করে হেফজখানার শিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে পরকীয়ার প্রেক্ষিতে তাকে স্থানীয় বাঁধের গোড়া এলাকার আব্দুলের বাড়িতে আটকে রাখা হয়।ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় নুরউদ্দিন মেম্বার বিষয়টি নিয়ে সালিশ-মীমাংসার কথা বলেন। অভিযোগ রয়েছে,বর্তমানে সে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং সে অর্থের বিনিময়ে অভিযুক্ত ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ না করে গোপনে ছেড়ে দেন।

​গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও এভাবে টাকার বিনিময়ে অভিযুক্ত মামুনুর রশিদকে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

​এ বিষয়ে এলাকার সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে বলে, এ ধরনের নৈতিক অবক্ষয় এবং অপরাধমূলক কর্মকাণ্ড ধামাচাপা দেওয়া সমাজ ও শিক্ষার জন্য বিপজ্জনক। তারা দ্রুত বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

রিটেলেড নিউজ

চরকিং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগামী সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

চরকিং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগামী সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি  চরকিং...বিস্তারিত


এলপিজির বাড়তি দাম কার্যকর!

এলপিজির বাড়তি দাম কার্যকর!

পিরোজপুর প্রতিনিধি : : এলপিজি গ্যাসের বাড়তি দাম কার্যকর করেছে বিইআরসি! চলতি (আগস্ট)মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাà¦...বিস্তারিত


হাতিয়ায় 'শফিউল আলম আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার'-এ ভুল চিকিৎসা ও দালাল চক্রের খপ্পরে পড়ে কাকলি রানি দাস (২৬) নামে এক প্রসূতির মর্মান্তিক মৃত্যু

হাতিয়ায় 'শফিউল আলম আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার'-এ ভুল চিকিৎসা ও দালাল চক্রের খপ্পরে পড়ে কাকলি রানি দাস (২৬) নামে এক প্রসূতির মর্মান্তিক মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি : : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় 'শফিউল আলম আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টà...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর