শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৩ পিএম, ২০২৬-০৮-২৭
আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনাও রয়েছে কমিশনের। তবে প্রয়োজন হলে তফসিল অক্টোবরে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।
সিইসি জানান, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। জবাবে রাষ্ট্রপতি ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান সিইসি। এর মধ্যে রয়েছে সামনে থাকা বার্ষিক পরীক্ষা, দুর্গোৎসব, আগামী বছরের শুরুতে পবিত্র রমজান এবং পরবর্তী সময়ে এসএসসি পরীক্ষা। এসব বিষয় বিবেচনা করেই ভোটের সময়সূচি চূড়ান্ত করা হবে।
এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসন নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করার পর সেখানে উপনির্বাচন আয়োজনেও কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানানো হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বৈঠকে নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা এবং বছরের শেষ দিকে প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন হলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি আরও দৃশ্যমান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাসির আহমাদ রাসেল : ঢাকায় গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের তরুণ সমাজের অধিকার, গণতন্ত্র ও ছাত্র অধিকার পরিষদের কৌটা সংস্কার আন্দোলনের ধারায় ২০২০ সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেগা প্রকল্পের নামে সরকার দেশে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান মà¦...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : দেড় যুগের বেশি সময় যে কার্যালয় ছিল রাজনৈতিক ঠিকানা, সেই নয়াপল্টন থেকেই এবার বিএনপির ভারপ্রাপ্ত মহà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ নাম। দেশের সাবেক প্রধা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin