শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:০৬ এএম, ২০২৬-০৮-২৯
হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় সামাজিক ও মানবিক সংগঠন ‘হাতিয়া মানব কল্যাণ ফোরাম’ (HHWF)-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬ সালের ২৮ ই আগস্ট গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ এ এইচ বাপ্পী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকবর হোসাইন।
বুধবার (২৬ আগস্ট) প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ জোবায়ের ও উপদেষ্টা মুর্তজা মাহমুদ রায়হান স্বাক্ষরিত কমিটির তালিকা থেকে এ তথ্য জানা যায়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবদুর রহমান নিরব এবং সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ জাফর উল্লাহ, জিসান চৌধুরী, তানভীরুল হাসান ও আরিফুল ইসলাম সজল দায়িত্ব পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ফজলে রাব্বী রিসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর সায়েক। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. আজাদ ও নবীর উদ্দিন।
দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শাহারাজ উদ্দিন, সিনিয়র সহকারী দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন নাহিদুল ইসলাম।
এছাড়া নতুন কমিটিতে ত্রাণ ও দুর্যোগ, প্রচার, সংবাদ ও গণমাধ্যম, পাঠাগার, রক্ত তথ্য সংগ্রহ, সাংস্কৃতিক, ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, তথ্য ও যোগাযোগ এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক পদে বিভিন্ন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মো. রিফাত উদ্দিন, সংবাদ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. আবিদ উল্লাহ জাকের, পাঠাগার বিষয়ক সম্পাদক আশিক এলাহী, রক্ত তথ্য সংগ্রহ বিষয়ক সম্পাদক মো. জিহাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শান্ত শাহরিয়ার প্রীতম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মহব্বত হোসেন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত আজাদ রয়েছেন।
এছাড়া পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তারেক চৌধুরী অভি, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফাহিম মুনতাসিরসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে হাতিয়ার মানুষের কল্যাণে সংগঠনটির সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মানবিক সহায়তা, রক্তদান, দুর্যোগকালীন সহযোগিতা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর হাতিয়া উপজেলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ আইনশৃঙ্খলা ও প্রস্তুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক | হাতিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মুহম্মদ মহসিন সরকাà...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে দেশীয় বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে রিলস ...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরে বন বিভাগের জমি ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin