বাংলাদেশ   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ষ্টাফ রিপোর্টার :    |    ০২:৪৮ পিএম, ২০২৬-০৮-২৭

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

 

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন, মামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ডনের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

 

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এরপর ২৫ আগস্ট দায়রা আদালতও তার জামিন আবেদন নাকচ করেন।

 

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—এ নিয়ে বিতর্ক চলে আসছে।

 

প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও পরে সালমান শাহকে হত্যা করা হয়েছে—এ অভিযোগে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলায় সালমান শাহের স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডনসহ আরও কয়েকজন।

 

এদিকে সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহের দেহাবশেষ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্তের বিষয়েও আদালত এর আগে অনুমতি দিয়েছেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

রিটেলেড নিউজ

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : : রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের দুই সংরক্ষিত নারী ইউপি সদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর