বাংলাদেশ   সোমবার, ২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বিল ও রিচার্জের জন্য মোবাইল ব্যাংকিংয়ে আসছে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণের সুযোগ

এ সুবিধার আওতায় ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ধার পাওয়া যাবে। ৩০ দিনের মধ্যে সুদ ছাড়াই এই ঋণ পরিশোধ করতে হবে। এ-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের একটি খসড়া নীতিমালায় এই সুযোগের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এসব ঋণে কোনো সুদ প্রযোজ্

নিজস্ব প্রতিবেদক    |    ১২:১৬ এএম, ২০২৬-০৮-০৯

বিল ও রিচার্জের জন্য মোবাইল ব্যাংকিংয়ে আসছে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণের সুযোগ

ইউটিলিটি বিল ও মোবাইল ফোনে রিচার্জের জন্য ডিজিটাল ব্যাংকিংয়ে ঋণের সুবিধা চালুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্ধারিত সার্ভিস ফি অনুযায়ী,

*৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা ফি নেওয়া হবে।

*২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে ১০ টাকা ফি নেওয়া হবে।

*৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণে ১৫ টাকা ফি।

*১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত ঋণে ২৫ টাকা ফি।

*২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণে ৩৫ টাকা ফি।

*৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে ৫০ টাকা ফি।

অনুমোদিত এই সার্ভিস ফি ছাড়া ব্যাংকগুলো কোনো ধরনের সুদ, জরিমানা, প্রসেসিং ফি বা অন্য কোনো অতিরিক্ত চার্জ নিতে পারবে না। নির্ধারিত সময়ের আগেই কেউ ঋণ শোধ করে দিলে তার কাছ থেকে বাড়তি কোনো আর্লি সেটেলমেন্ট ফিও নেওয়া যাবে না বলে খসড়ায় বলা হয়েছে।

 

পুরো ঋণ প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। কাগজের স্বাক্ষরের পরিবর্তে গ্রাহকদের বায়োমেট্রিক সত্যতা যাচাই এবং ডিজিটাল সম্মতি গ্রহণ করবে ব্যাংকগুলো।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সুবিধা ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসার ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

বাংলাদেশ ব্যাংক সর্বসাধারণের মতামত ও পরামর্শের জন্য খসড়া নীতিমালাটি প্রকাশ করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট অংশীজনদের দেওয়া মতামত পর্যালোচনার পর চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

-------------------------

সোহাগ আহমেদ 

নিউজ ডেস্ক |ডেইলি হাতিয়া টাইমস 

রিটেলেড নিউজ

জীবন বাজি রেখে তরুণীকে উদ্ধার, হাতিয়ার সন্তান কনস্টেবল  অমিতকে পুরস্কৃত করলেন এসপি

জীবন বাজি রেখে তরুণীকে উদ্ধার, হাতিয়ার সন্তান কনস্টেবল অমিতকে পুরস্কৃত করলেন এসপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীকে নিজের জীবনের ঝà...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর