বাংলাদেশ   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নুরুল হক নুর: রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার মঞ্চে এক সংগ্রামের নাম

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩২ পিএম, ২০২৬-০৮-১৯

নুরুল হক নুর: রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার মঞ্চে এক সংগ্রামের নাম

একসময় রাজপথে দাঁড়িয়ে অধিকার আদায়ের স্লোগান দেওয়া এক তরুণ আজ বাংলাদেশের সরকারের প্রতিমন্ত্রী। যাঁর রাজনৈতিক পরিচয়ের শুরু কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার দিয়ে নয়, বরং ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে—তিনি নুরুল হক নুর।

 

পটুয়াখালীর প্রত্যন্ত চরবিশ্বাসের সাধারণ পরিবার থেকে উঠে আসা নুরুল হক নুরের জীবনযাত্রাই যেন সংগ্রামের এক দীর্ঘ গল্প। নদীবেষ্টিত দুর্গম এলাকায় বেড়ে ওঠা এই তরুণ শৈশবেই হারান মাকে। নানা প্রতিকূলতা পেরিয়ে পড়াশোনা চালিয়ে তিনি পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই শুরু হয় তাঁর জীবনের আরেক অধ্যায়—অধিকার আদায়ের রাজনীতি।

 

 

 

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন নুরুল হক নুরের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বাঁক। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিলেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের দাবিকে সামনে রেখে রাজপথে সক্রিয় হয়ে দ্রুতই জাতীয়ভাবে পরিচিত মুখ হয়ে ওঠেন নুর।

 

আন্দোলনের সময় তাঁকে একাধিকবার হামলার মুখে পড়তে হয়। ২০১৮ সালের জুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় নুর আহত হন। কিন্তু হামলা তাঁকে রাজপথ থেকে সরিয়ে দিতে পারেনি। আন্দোলনের ধারাবাহিকতায় তাঁর রাজনৈতিক পরিচয় আরও দৃঢ় হয়।

 

ডাকসুর ভিপি—নতুন এক অধ্যায়

 

আন্দোলনের মাঠ থেকে উঠে আসা নুর ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এটি ছিল তাঁর রাজনৈতিক জীবনের আরেকটি ঐতিহাসিক মাইলফলক।

 

ডাকসুর ভিপি হিসেবে শিক্ষার্থীদের অধিকার, ক্যাম্পাসের পরিবেশ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতে তাঁর সরব অবস্থান তাঁকে আরও আলোচিত করে তোলে। বরাবরই তিনি ছিলেন তরুণদের  কাছে প্রতিবাদ ও অধিকার আদায়ের প্রতীক।

 

হামলা, বিরোধিতাতবু থামেননি

 

নুরের পথচলা কখনোই বাধাহীন ছিল না,সহজ ছিল না।এ পথ ছিল কণ্টকাকীর্ণ।  আন্দোলনের সময় হামলা, রাজনৈতিক বিরোধিতা এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। ছোট্ট এই রাজনৈতিক জীবনে তিনি ২৭বার হামলার শিকার হোন।বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবারও অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হয়েছেন। তাঁর রাজনৈতিক পথচলার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো—প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতি থেকে সরে যাননি। ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে ধীরে ধীরে তিনি বৃহত্তর রাজনৈতিক সংগঠন গড়ে তোলার দিকে এগিয়ে যান।

 

গণঅধিকার পরিষদ: আন্দোলন থেকে সংগঠিত রাজনীতি

 

ছাত্র অধিকার আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠে গণঅধিকার পরিষদ। নুরুল হক নুর এই সংগঠনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন এবং পরবর্তীতে দলের সভাপতি হন।

 

এর মাধ্যমে তাঁর রাজনীতি শুধু আন্দোলনের মাঠে সীমাবদ্ধ থাকেনি; বরং একটি সংগঠিত রাজনৈতিক কাঠামোর মাধ্যমে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরির চেষ্টা শুরু করেন।

 

জুলাই গণঅভ্যুত্থানে নুর

 

জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে নুরুল হক নুরের ভূমিকা ছিল সাহস ও প্রতিরোধের এক উল্লেখযোগ্য অধ্যায়। আন্দোলনের সময় তিনি গ্রেফতার হন এবং দুই দফায় মোট ১০ দিনের রিমান্ডে থাকেন। রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগও তিনি প্রকাশ্যে তুলে ধরেন—চোখ বেঁধে ঝুলিয়ে ও পা বেঁধে নির্যাতনের কথা জানান। কিন্তু নির্যাতন ও কারাবন্দিত্ব তাঁর মনোবল ভাঙতে পারেনি। ২০২৪ সালের ১ আগস্ট রিমান্ড শেষে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “৯০ পার্সেন্ট  পতন হয়ে গেছে, আর ১০ পার্সেন্ট ধাক্কা  দিন।” একই সঙ্গে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, ভেতরে থাকলেও তাঁরা আন্দোলনের সঙ্গে আছেন। সেই সময় তাঁর এই দৃঢ় বার্তা আন্দোলনে নতুন করে প্রাণ সঞ্চার করেন। তার কথা আন্দোলনকারীদের মনোবল  জোগাতে এবং রাজপথের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয়।এছাড়াও আন্দোলন চলমান সময়ে দেখা যায় "দুই সমন্বয়ককে নিয়ে নুরের সরকার পতনের পরিকল্পনা  " শীর্ষক নিউজ। যার পরদিনই গ্রেফতার করা হয় নুরকে এবং রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়।নুরুল হক নুর ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড। 

 

 

সংসদে প্রবেশ, এরপর প্রতিমন্ত্রীর দায়িত্ব

 

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রবেশ করেন নুরুল হক নুর। এরপর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। শুরুতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান—দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরবর্তীতে তাঁর দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

একই সঙ্গে তিনি পটুয়াখালী-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং গণঅধিকার পরিষদের সভাপতি।

 

রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার টেবিলে

 

নুরুল হক নুরের রাজনৈতিক যাত্রার সবচেয়ে আলোচিত দিক সম্ভবত এখানেই—যে তরুণ একসময় সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে রাজপথে দাঁড়িয়েছিলেন, সময়ের ব্যবধানে সেই তরুণই আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রী।

 

রাজপথের আন্দোলন থেকে ডাকসুর নেতৃত্ব, সেখান থেকে রাজনৈতিক দল গঠন, নির্বাচনে বিজয় এবং শেষ পর্যন্ত মন্ত্রিসভার অংশ হওয়া—নুরের পথচলা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী রাজনৈতিক উত্থানের গল্প।

 

তাঁর সমর্থকদের কাছে নুর একজন সংগ্রামী ছাত্রনেতা থেকে রাষ্ট্রীয় দায়িত্বে উঠে আসা তরুণ রাজনৈতিক নেতা। আর সমালোচকদের কাছে তাঁর সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো—আন্দোলনের রাজনীতিতে যে প্রত্যাশা তৈরি করেছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে তিনি তার কতটা বাস্তবায়ন করতে পারেন।

 

সংগ্রামের পর এখন দায়িত্বের পরীক্ষা

 

নুরুল হক নুরের সংগ্রামের গল্প কেবল অতীতের গল্প নয়। রাজপথের নুর এখন ক্ষমতার কাঠামোর ভেতরে। আন্দোলনের সময় যে পরিবর্তনের কথা বলেছেন, এখন সেই পরিবর্তনের অংশ বাস্তবায়নের সুযোগ তাঁর হাতে।

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে দেশের লাখো অভিবাসী কর্মী, বিদেশগামী শ্রমিক এবং তাদের পরিবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নীতিনির্ধারণের সুযোগ পেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে বিদেশফেরত কর্মীদের ভাতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো নিয়ে তাঁর বক্তব্যও সামনে এসেছে।এছাড়াও প্রবাসীদের জন্য চোখে পড়ার মতো কিছু গুরুত্বপূর্ণ কাজও করেছেন তিনি 

 

একদিন যাঁর হাতে ছিল আন্দোলনের ব্যানার, আজ তাঁর হাতে রাষ্ট্রীয় দায়িত্ব।

 

নুরুল হক নুরের গল্প তাই শুধু একজন রাজনীতিকের উত্থানের গল্প নয়—এটি প্রতিকূলতা পেরিয়ে উঠে আসা এক তরুণের গল্প, যাঁর রাজনৈতিক জীবনের প্রথম অধ্যায় লেখা হয়েছিল রাজপথে, আর এখন যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা হচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে।

 

সমালোচনা

 

​​​​​​আলোচনার পাশাপাশি সমালোচনার ও তুঙ্গে অবস্থান করছেন নুর।তরুন এই নেতার রাজনৈতিক পথচলার পুরো সময় আন্দোলন সংগ্রামে ব্যয় করায় সকলের কাছে প্রিয় হয়ে ওঠেছিলেন।২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার অর্জন করে সংসদ সদস্য হোন নুর,পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে প্রতিমন্ত্রীত্ব পান তিনি।তাই তাকে নিয়ে বিরোধীদলের সমালোচনার জো নেই।একসময়কার বলিষ্ঠ কন্ঠ,আজ রাষ্ট্র পরিচালনায়... এটাই যেন মেনে নিতে পারছেনা সমালোচকরা।ওদের চাওয়া নুর বরাবরই বিরোধী দলের থেকে রাজপথে তুমুল আন্দোলন সংগ্রামে মেতে উঠুক।নুর ছাড়া যে রাজপথে বিরোধীদল অসহায়।​​​​​​

 

রাজপথ তাঁকে পরিচিতি দিয়েছে, সংগ্রাম তাঁকে তৈরি করেছে—আর প্রতিমন্ত্রীর দায়িত্ব এখন ঠিক করবে, ইতিহাসে নুরুল হক নুর কোন পরিচয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

 

 

-------------------------------------

সাইফুল ইসলাম সোহাগ 

নিউজ ডেস্ক|ডেইলি হাতিয়া টাইমস 

রিটেলেড নিউজ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল,৭ নেতাকর্মী কারাগারে

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল,৭ নেতাকর্মী কারাগারে

ষ্টাফ রিপোর্টার : : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নে...বিস্তারিত


জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদ থেকে জাহিদ আহসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবীব

জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদ থেকে জাহিদ আহসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবীব

ষ্টাফ রিপোর্টার : : বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়...বিস্তারিত


রাষ্ট্রপতি নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি ছিল: হান্নান মাসুদ

রাষ্ট্রপতি নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি ছিল: হান্নান মাসুদ

ষ্টাফ রিপোর্টার : : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল ...বিস্তারিত


বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছেড়ে গণঅধিকারে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছেড়ে গণঅধিকারে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

ষ্টাফ রিপোর্টার : : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্...বিস্তারিত


কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

নোয়াখালী প্রতিনিধি : : কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল  মিছিল  করেছে জ...বিস্তারিত


মায়ে অন্যের বাসায় কাজ করে ছেলেকে শার্ট কিনে দিলো সেটা পরেই শহীদ তরুয়া।

মায়ে অন্যের বাসায় কাজ করে ছেলেকে শার্ট কিনে দিলো সেটা পরেই শহীদ তরুয়া।

পিরোজপুর প্রতিনিধি : : দুপুরের আকাশে ঝুম বৃষ্টি, ক্যাম্পাসজুড়ে কোথাও বিদ্যুৎ নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরে...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (স...বিস্তারিত



সর্বশেষ খবর