বাংলাদেশ   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৩২ জন গ্রেপ্তার

নাসির আহমাদ রাসেল    |    ০২:২৯ পিএম, ২০২৬-০৯-১২

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৩২ জন গ্রেপ্তার

ঢাকায় গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ । সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শুক্রবারের মিছিলে ‘সরাসরি অংশগ্রহণকারী’ ছিলেন। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের বিভিন্ন ভিডিওতে কয়েকশ মানুষকে ‘জয় বাংলা’ বলে  স্লোগান দিতে দেখা যায়।

 

মিছিল চলাকালীন ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করার তথ্যও জানিয়েছিল পুলিশ। একইদিনের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ১৬।

 

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে দুইজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

তিনি আরও জানান, মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারের চেষ্টা ও অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে,পাঁচ পেরিয়ে ছয়ে যুব অধিকার পরিষদ

অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে,পাঁচ পেরিয়ে ছয়ে যুব অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক :   দেশের তরুণ সমাজের অধিকার, গণতন্ত্র ও ছাত্র অধিকার পরিষদের কৌটা সংস্কার আন্দোলনের ধারায় ২০২০ সà...বিস্তারিত


মেগা প্রকল্পে ব্যয়বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা আব্দুল হান্নান মাসুদের

মেগা প্রকল্পে ব্যয়বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা আব্দুল হান্নান মাসুদের

নিজস্ব প্রতিবেদক : মেগা প্রকল্পের নামে সরকার দেশে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান মà¦...বিস্তারিত


সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, বছরের শেষে প্রথম ধাপের ভোট

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, বছরের শেষে প্রথম ধাপের ভোট

নিজস্ব প্রতিবেদক : আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বà...বিস্তারিত


মামলা-গ্রেপ্তার পেরিয়ে মহাসচিবের চেয়ারে রুহুল কবির রিজভী

মামলা-গ্রেপ্তার পেরিয়ে মহাসচিবের চেয়ারে রুহুল কবির রিজভী

ষ্টাফ রিপোর্টার : : দেড় যুগের বেশি সময় যে কার্যালয় ছিল রাজনৈতিক ঠিকানা, সেই নয়াপল্টন থেকেই এবার বিএনপির ভারপ্রাপ্ত মহà...বিস্তারিত


আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন: বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের প্রতিচ্ছবি

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন: বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের প্রতিচ্ছবি

নিজস্ব প্রতিবেদক :   বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ নাম। দেশের সাবেক প্রধা...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর