শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৪ এএম, ২০২৬-০৮-২৭
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তৃতীয় অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের কথা রয়েছে। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটি গঠন নিয়েও কার্যক্রম এগোতে পারে।
অধিবেশনে দেশের চলমান বিভিন্ন সংকট নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিয়ে সংসদে আলোচনা হতে পারে। এসব বিষয়ে সরকারের পদক্ষেপ এবং সংকট মোকাবিলায় করণীয় নিয়ে সংসদ সদস্যরা বক্তব্য দিতে পারেন।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তৃতীয় অধিবেশন কতদিন চলবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সংসদ অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপন, সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং চলমান বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিয়ে আলোচনার সম্ভাবনায় এবারের অধিবেশনকে ঘিরে রাজনৈতিক ও জনমহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ডেইলি হাতিয়া টাইমস প্রতিবেদক দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগের সম্ভাবনা নতুন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফলে গণিত বিভাগে সারাদেশে প্রথ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেগা প্রকল্পের নামে সরকার দেশে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান ম...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : দীর্ঘ দুই দশক পর আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় রাজপথে দাঁড়িয়ে অধিকার আদায়ের স্লোগান দেওয়া এক তরুণ আজ বাংলাদেশের সরকারের প্রতিমন্ত্রী। যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা।এর ফলে ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin