শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ১২:৪৯ এএম, ২০২৬-০৯-০৯
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ জন মেধাবী শিক্ষার্থীর জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। শিক্ষার্থীদের দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে তাদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনের আয়োজন করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ বিভাগ শাখার নথি অনুযায়ী, হাতিয়া উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ জন শিক্ষার্থী আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন পরিদর্শন করবেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং গ্রহণের পাশাপাশি সংসদ লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া পরিদর্শনের সুযোগ পাবেন। এছাড়া তারা চলমান বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগও পাবেন।
এ আয়োজনের জন্য জাতীয় সংসদ সচিবালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সময় ও অনুমতি প্রদান করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চিঠিতে শিক্ষার্থীদের সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। সংসদ ভবনের ভেতরে ক্যামেরা, মোবাইল ফোন, ব্যাগ বা পার্সসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। দর্শনার্থীদের যথাযথ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া সংসদ অধিবেশনের দিন ও সময় পরিবর্তিত হলে নতুন সময়সূচি জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।
এই আয়োজনের মাধ্যমে হাতিয়ার কৃতী শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে তারা সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ নাগরিক জীবন সম্পর্কে সচেতন করে তুলতেই এমপি আব্দুল হান্নান মাসুদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হাতিয়ার মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনের এমন সুযোগ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। শিক্ষার্থীরা দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সরাসরি জানার সুযোগ পাবেন, যা তাদের শিক্ষাজীবনে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়বারের মতো একাধি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেইলি হাতিয়া টাইমস প্রতিবেদক দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগের সম্ভাবনা নতুন ...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় ধানখেতে কীটনাশক স্প্রে করার পর এর বিষাক্ত বাষ্প জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফলে গণিত বিভাগে সারাদেশে প্রথ...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin