শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০২:৫০ পিএম, ২০২৬-০৮-২২
ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও সতীর্থ ইয়ানিক ফ্রেকে পৃথক ঘটনায় জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে দুজনের জরিমানার অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।
শুক্রবার এক বিবৃতিতে এমএলএস জানায়, ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথা ও ঘাড়ের এলাকায় হাত দেওয়ার ঘটনায় মেসি ও ফ্রের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ম্যাচের শেষ দিকে ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারেন মেসি। ওই ম্যাচে মেসি একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন। বাবার মৃত্যুর পর এটিই ছিল আর্জেন্টাইন তারকার প্রথম গোল।
অন্যদিকে, সুলিভানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে জরিমানা গুনতে হচ্ছে ইয়ানিক ফ্রেকেও। পেনাল্টি এলাকায় ড্রিবল করার সময় সুলিভান পড়ে গেলে তার সঙ্গে ফ্রের জটলা বাধে। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন। পরে উঠে এসে ফ্রেকে ট্যাকল করেন সুলিভান।
ম্যাচের শেষ মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অফ দ্য বল সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট এবং কুইন সুলিভানের ভাই ক্যাভান সুলিভান।
তবে শুক্রবার ক্যাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস। লিগের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে তার শাস্তি বাতিলের সিদ্ধান্ত নেয়।
এদিকে, বুধবার আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ‘এমবেলিশমেন্ট’—অর্থাৎ ফাউল আদায়ের জন্য অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেখানোর অভিযোগে মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস।
ফলে একই দিনে মেসি-ফ্রেসহ তিন খেলোয়াড়কে জরিমানা এবং একজনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় আলোচনায় এসেছে এমএলএসের শাস্তিমূলক সিদ্ধান্ত।
--------------------------
তানজিম হাসান
নিউজ ডেস্ক| ডেইলি হাতিয়া টাইমস
ষ্টাফ রিপোর্টার : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিপক্ষে ম্যাচ আয়ো...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য FIFA ASEAN Cup 2026 সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্পের জ...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় জয় পেয়েছে অস্ট্রেলি...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ডারউইন, ১৫ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে চলমান প্রথম টেস্টে দুর্দান্ত অবস্থানে রয়েছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin