বাংলাদেশ   সোমবার, ২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

হাতিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪৯ পিএম, ২০২৬-০৮-২৩

হাতিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

হাতিয়া প্রতিনিধি, 

 

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম হাই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষক হেলাল মাস্টারকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।হেলাল মাস্টার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন হরণী ইউনিয়ন যুবলীগের সদস্য। 

 

অভিযোগ সূত্রে জানা যায়, হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম হাই স্কুলের শিক্ষক হেলাল মাস্টারের বিরুদ্ধে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও উদ্বেগ দেখা দেয়।

 

পরে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক হেলাল মাস্টারকে গ্রেপ্তার করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং শিশুটির নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক হেলাল মাস্টারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ


সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর