শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি : | ১১:৪০ পিএম, ২০২৬-০৮-০২
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের একটি পুকুর থেকে উদ্ধার করা অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত মো. হোসেন আহম্মেদ (৫৫) হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লেদুগো বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে তমরুদ্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার (১ আগস্ট) পরিবারের সদস্যরা তাঁর পরিচয় শনাক্ত করেন।
ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় ধানখেতে কীটনাশক স্প্রে করার পর এর বিষাক্ত বাষ্প জà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin