বাংলাদেশ   সোমবার, ২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহসিন কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক ছানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৪ পিএম, ২০২৬-১০-১২

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহসিন কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক ছানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক | হাতিয়া

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ ছানাউল্লাহ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ পদায়নের আদেশ জারি করা হয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছানাউল্লাহকে (পরিচিতি নম্বর: ৯০৮৯) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

 

একই প্রজ্ঞাপনে কলেজটির বর্তমান উপাধ্যক্ষ সারাহ্ পারীনকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ ছানাউল্লাহর চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়নের বিষয়টি স্থানীয়ভাবে আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

 

সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।

রিটেলেড নিউজ

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :   নোয়াখালীর হাতিয়া উপজেলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত


হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ আইনশৃঙ্খলা ও প্রস্তুà¦...বিস্তারিত


হাতিয়ায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিলস , কিশোর গ্যাং লিডারসহ আটক ৩ জন

হাতিয়ায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিলস , কিশোর গ্যাং লিডারসহ আটক ৩ জন

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে দেশীয় বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে রিলস ...বিস্তারিত


হাতিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

হাতিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

ষ্টাফ রিপোর্টার : :   হাতিয়া প্রতিনিধি:   ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্...বিস্তারিত


জাগলার চরে বনভূমি দখল ও ‘দাগ’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

জাগলার চরে বনভূমি দখল ও ‘দাগ’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরে বন বিভাগের জমি ...বিস্তারিত


জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়বারের মতো  শিক্ষার্থীদের অজ্ঞান হওয়ার ঘটনা, দুজনকে ঢাকা মেডিকেলে রেফার

জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়বারের মতো শিক্ষার্থীদের অজ্ঞান হওয়ার ঘটনা, দুজনকে ঢাকা মেডিকেলে রেফার

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়বারের মতো একাধিà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর