শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০৬ এএম, ২০২৬-০৮-৩১
দেশের তরুণ সমাজের অধিকার, গণতন্ত্র ও ছাত্র অধিকার পরিষদের কৌটা সংস্কার আন্দোলনের ধারায় ২০২০ সালের ৩১ আগস্ট যাত্রা শুরু করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সংগঠনটির পথচলার শুরু থেকেই তরুণদের রাজনৈতিক ও সামাজিক অধিকার, কর্মসংস্থান, বৈষম্য নিরসন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়ে আসছে।
যুব অধিকার পরিষদের জন্মের পেছনে রয়েছে দেশের তরুণদের মধ্যে তৈরি হওয়া নানা ক্ষোভ ও প্রত্যাশা। বিশেষ করে বেকারত্ব, কর্মসংস্থানের সংকট, শিক্ষায় বৈষম্য এবং রাজনৈতিক অধিকার নিয়ে তরুণদের অসন্তোষকে সংগঠিত করার লক্ষ্যেই সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হতে থাকে। সংগঠনটির নেতারা বিভিন্ন সময়ে তরুণদের দেশের পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি হিসেবে তুলে ধরেছেন।
আন্দোলন থেকে সাংগঠনিক বিস্তার
প্রতিষ্ঠার পর থেকেই যুব অধিকার পরিষদ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে রাজপথে কর্মসূচি পালন করে। সংগঠনটির নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচার, কর্মসংস্থান ইত্যাদি বিভিন্ন দাবিতে আন্দোলন-সংগ্রামে অংশ নেন।
এই ধারার সঙ্গে ছাত্র ও শ্রমিক অধিকারভিত্তিক সংগঠনগুলোর কার্যক্রমও যুক্ত ছিল। পরবর্তীতে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির প্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালে আত্মপ্রকাশ করে গণঅধিকার পরিষদ; দলটির ঘোষিত মূলনীতির মধ্যে ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।
এর ফলে যুব অধিকার পরিষদ গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন হিসেবে সাংগঠনিকভাবে আরও বিস্তৃত হওয়ার সুযোগ পায়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠনটির কমিটি গঠিত হতে থাকে।
রাজপথের আন্দোলন ও প্রতিকূলতা
যুব অধিকার পরিষদের রাজনৈতিক পথচলা কখনোই মসৃণ ছিল না। সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচিতে বাধা, মামলা ও হামলার অভিযোগ তুলেছেন। এসব প্রতিকূলতার মধ্যেও সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রাখার দাবি করে আসছে।
২০২১ সালে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সংগঠনটির নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিকল্প নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন।
পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক আন্দোলনেও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ২০২৪ সালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের দেশ ভাবনা’ শীর্ষক আলোচনায় বেকারত্ব ও তরুণদের ওপর দমন-পীড়নকে তাদের আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে তুলে ধরা হয়।
২০২৪-এর গণঅভ্যুত্থানে যুব অধিকার পরিষদ
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, অন্যায় ও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক জাগরণ। এই আন্দোলনের উত্তাল সময়ে যুব অধিকার পরিষদ রাজপথে সক্রিয় থেকে আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলা, কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের মাঝে আন্দোলনের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনের নেতাকর্মীরা ভয়-ভীতি ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে অবস্থান নেন এবং ছাত্র-জনতার ন্যায্য দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যুব অধিকার পরিষদের তরুণদের অংশগ্রহণ ছিল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তাদের রাজনৈতিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে হাজারো তরুণের আত্মত্যাগ, সাহস ও প্রতিরোধের সঙ্গে যুব অধিকার পরিষদের রাজপথের ভূমিকার কথাও স্মরণীয় হয়ে থাকবে।
সংগঠনটির নেতাদের বক্তব্যে উঠে এসেছে—গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণদের যে রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে ভবিষ্যতেও যুবসমাজকে সংগঠিত ভূমিকা পালন করতে হবে।
পাঁচ পেরিয়ে ছয়ে যুব অধিকার পরিষদ
২০২০ সালের ৩১ আগস্ট প্রতিষ্ঠার পর ২০২৬ সালের আগস্টে ছয় বছরে পা দিয়েছে যুব অধিকার পরিষদ। এই ছয় বছরে সংগঠনটি একদিকে যেমন সাংগঠনিক বিস্তার ঘটিয়েছে, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নিজেদের অবস্থান জানান দিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী তাই সংগঠনটির জন্য কেবল আনন্দ উদযাপনের উপলক্ষ নয়; বরং বিগত ছয় বছরের অর্জন, সীমাবদ্ধতা ও আন্দোলন-সংগ্রামের মূল্যায়নের সময়ও। সামনে বেকারত্ব, কর্মসংস্থান, শিক্ষা, বৈষম্য, গণতন্ত্র ও রাজনৈতিক অধিকারসহ তরুণদের বিভিন্ন প্রত্যাশা পূরণে সংগঠনটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে—সেটিই হবে আগামী দিনের চ্যালেন্জ।
তবে একটি বিষয় স্পষ্ট—বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ যত বাড়ছে, যুব অধিকার পরিষদের মতো যুবভিত্তিক সংগঠনগুলোর ওপরও প্রত্যাশা তত বাড়ছে। প্রতিষ্ঠার ছয় বছর পূর্তিতে সংগঠনটির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই প্রত্যাশাকে সাংগঠনিক শক্তি ও কার্যকর কর্মসূচিতে রূপ দেওয়া।
ডেইলি হাতিয়া টাইমস
নাসির আহমাদ রাসেল : ঢাকায় গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেগা প্রকল্পের নামে সরকার দেশে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান ম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ ব...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : দেড় যুগের বেশি সময় যে কার্যালয় ছিল রাজনৈতিক ঠিকানা, সেই নয়াপল্টন থেকেই এবার বিএনপির ভারপ্রাপ্ত মহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ নাম। দেশের সাবেক প্রধা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Daily Hatiya Times | Developed By Biplab Uddin