বাংলাদেশ   সোমবার, ২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

হাতিয়ায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিলস , কিশোর গ্যাং লিডারসহ আটক ৩ জন

ফেসবুক-টিকটকে অস্ত্র প্রদর্শনের অভিযোগ, ‘OST’ গ্রুপের টিম লিডারসহ তিনজন পুলিশের হাতে

ষ্টাফ রিপোর্টার :    |    ১০:৫৮ পিএম, ২০২৬-০৯-২৬

হাতিয়ায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিলস , কিশোর গ্যাং লিডারসহ আটক ৩ জন

হাতিয়া প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে দেশীয় বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে রিলস তৈরি ও প্রচারের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় কিশোর-তরুণদের নিয়ে গড়ে ওঠা ‘OST (Our Street Team)’ নামের একটি গ্রুপের টিম লিডারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—শেখ ওসামা আল জামান ওরফে ওসামা (২০), সাকিব উদ্দিন শরীফ (১৯) ও মো. আমজাদ হোসেন (১৯)। তারা সবাই তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্যমতে, শেখ ওসামা আল জামানের নেতৃত্বে কিশোর ও তরুণদের নিয়ে ‘OST (Our Street Team)’ গ্রুপটি গড়ে ওঠে। গ্রুপটিতে মোট ১৯ জন সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপটির বিভিন্ন কার্যক্রম নজরে আসে। গ্রুপটির সদস্যরা দেশীয় বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে ভিডিও ও রিল তৈরি করে ফেসবুক ও টিকটকে প্রচার করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, অস্ত্র প্রদর্শনের পাশাপাশি গ্রুপটির কয়েকজন সদস্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে। বিষয়টি তদন্তের পাশাপাশি গ্রুপটির অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রুপটির টিম লিডারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রুপটির অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ভিডিও তৈরি ও প্রচারের ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। গ্রুপটির কর্মকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

রিটেলেড নিউজ

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :   নোয়াখালীর হাতিয়া উপজেলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত


হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ আইনশৃঙ্খলা ও প্রস্তুà¦...বিস্তারিত


চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহসিন কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক ছানাউল্লাহ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহসিন কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক ছানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক | হাতিয়া   চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মুহম্মদ মহসিন সরকাà...বিস্তারিত


হাতিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

হাতিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

ষ্টাফ রিপোর্টার : :   হাতিয়া প্রতিনিধি:   ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্...বিস্তারিত


জাগলার চরে বনভূমি দখল ও ‘দাগ’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

জাগলার চরে বনভূমি দখল ও ‘দাগ’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরে বন বিভাগের জমি ...বিস্তারিত


জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়বারের মতো  শিক্ষার্থীদের অজ্ঞান হওয়ার ঘটনা, দুজনকে ঢাকা মেডিকেলে রেফার

জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়বারের মতো শিক্ষার্থীদের অজ্ঞান হওয়ার ঘটনা, দুজনকে ঢাকা মেডিকেলে রেফার

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়বারের মতো একাধিà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক...বিস্তারিত


হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগে শতভাগ পাস, ফার্স্ট ক্লাস ১১

ষ্টাফ রিপোর্টার : : হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের (সà¦...বিস্তারিত



সর্বশেষ খবর